www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেই নেই

সংসার কোলাহল মাঝে, চুপিসারে
প্রাত্যহিক জীবনের কিছুটা সময়
লুকিয়ে রাখি শুধু নিজের তরে।
ভুলে যাই সব কিছু,
এটা নেই, ওটা নেই,
নেই নেই ভাবনাটা তবু নেয় পিছু।


কোথায় কবে কার ছিল সব কিছু?
রাজা রাণীর যদি নেই থাকতে পারে,
সেনাপতি ভূমিপতি কোটিপতি সবাই,
নেই এর কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে,
মাওলানা, ভিক্ষু, পাদ্রী, পন্ডিত মশাই,
নেই নেই আছে সবার অন্তরে, যারপরনাই!


তাহলে আমায় কে, কেন দেবে ছাড়?
জানি, জীবন কেটে যাবে এই 'নেই' এর মাঝার!


ঢাকা
১৫ ফেব্রুয়ারী, ২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast