www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবনী

অবনী, নদীর নাম ভদ্রাবতী।
এবং ভদ্রাবতীরা বাকের ভাই!

নদীর নাম ভদ্রাবতী এবং পাথরের আঁকার কবি।
সে গড়াতে লাগলো রিছাং ঝর্ণায়, সে গড়ালো আড়ং ফ্যাশনে, উত্তরে,
কুয়াশা, রৌহাদহ, বামিহাল, শিবলী কলমফুলে
এবং তাদের সঙ্গে দেখা হলো পাঠান বংশে।

দুঃখিত, আমি বাকের ভাই।

ক, খ, ১, ২ হযবরল সমুদ্রের গাহন সেরে
একবার ভুল মঞ্চস্থ আমের রাজ্যে
এবং রানী ভবানীর মেয়েকে দ্যাখে সে রসুলপুরের শালবনে।
এবং ভদ্রাবতীর গতিপথ শুন্য।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast