www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টির গান

বৃষ্টির গান
সুশান্ত বিশ্বাস

আহা রে বৃষ্টি! ফেরালি দৃষ্টি শীতের বিকেলে
অবেলার ডাকে ভাসিয়ে আমাকে জানি না কী পেলে?
যখন চরম ছিল যে গরম পাই নি আভাস
এখন সময় কুহেলিকাময় আমার আবাস।
বৃষ্টির তানে বিরহী এ প্রাণে সুদূরের ঢেউ
ফোটে ধারাজলে কোন্‌ ছায়াতলে জানে কি তা কেউ,
একা বসে থাকা তমসায় ঢাকা দিনের কিনারে
সাত সুরে বাঁধি নিরালায় সাধি মনের বীণারে।
আহা রে বৃষ্টি! করেছ সৃষ্টি শ্রাবণের গান
অসময়ে এলে প্রাণে দিয়ে গেলে বিরহের বান।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast