www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

স্বপ্ন যদি সত্যি হতো
কতই না ভালো হতো
ছোট্ট শিশুর হতো এক
নিজের দুনিয়া
মারতো না তাকে কেউ আর
থাকতো অনেক সুখে
ঘুরতো সে পঙ্খি রাজে চড়ে
রুপকথার দেশে নিজের বাড়ি করত।
স্বপ্ন যদি সত্যি হতো
কতোই না ভালো হতো
পথে থাকা শিশু গুলো
পেট পুরে খাবার খেত
থাকত না আর দুঃখ তাদের
চোখ দুটি ভিজত না জলে
তাদেরও মা থাকতো
বাসতো তাদের ভালো।
স্বপ্ন তাদের প্রতি রাতের মা
স্বপ্নে হাসে তারা
স্বপ্নের মাঝেই খুজে পায়
মায়ের আচল খানা।
স্বপ্ন যদি সত্যি হতো
কতোই না ভালো হতো।।।


কিছু ভুল হলে দেখিয়ে দেওয়ার অনুরোধ রইল।।
।।।সবাইকে ধন্যবাদ।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast