www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়তো দেখা হবে অথবা হতেই হবে


ফাম্মীঃ
আবার কোন একদিন
কোন এক পথের শেষে
দেখা হবে
দেখা হবে হয়তো সেই
পুরনো বাসাটার গলিতে
জহিরঃ
দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
এতসব স্মৃতি ভুলে
কোথায় তুমি যাও লুকায়?

ফাম্মীঃ
হয়তো দেখা হবে
দেখা হবে সেই
রাস্তার মোড়ের
দোকানটাতে।
জহিরঃ
দেখা হবে পথের শেষে
পুরনো সে বাড়িতে
দেখা হবে সে রাস্তার মোড়ে
অথবা সে গাড়িতে।

ফাম্মীঃ
হয়তো দেখা হবে
এক গুচ্ছ গোলাপ হাতে
হয়তো দেখা হবে
কোন এক জোছনা রাতে।
জহিরঃ
দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
এক গুচ্ছ গোলাপ হাতে
যেই রাত ভেজা জোছনায়।

ফাম্মীঃ
আবার হয়তো দেখা হবে
দেখা হবে আমার
সেই পুরনো
তোমার সাথে।
জহিরঃ
দেখা যে হতেই হবে
না হলেতো নাই উপায়
পুরনো সে তোমার সাথে
বেলি ফুল দিবো খোঁপায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন রোমান্টিক কবিতা।
  • সায়েম খান ১২/১১/২০১৩
    ভালই... ডুয়েট কবিতা পড়লাম। আবৃত্তি শুনলে আরো ভাল লাগতো।
  • রাখাল ১২/১১/২০১৩
    দারুণতো!
  • ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩
    মজা পেলাম, অসাধারন হ্যেছে। শুভকামনা রইল।
 
Quantcast