www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চুড়ির কি দোষ

তোমার হাত খালি,
তবুও রঙিন,
হাজার টা রংগে।

হাজার টা চুড়ি,
পড়ে আছে সামনে
হাজার টা রংগে।

তবুও পাইনি,
তোমার হাতের
মানান সই একটিও।

তোমার হাতের,
সৌন্দর্যের কাছে
এই ঠুনকো,
কাঁচের চুড়ি বড় মলিন।

চুড়ির কি দোষ বল,
চুড়ির কারিগর
পায়নি তোমার হাতের,
যোগ্য কোন কাচঁ
যোগ্য কোন রং।

সবই বড় মলিন
তোমার হাতের
ওই সৌন্দর্যের কাছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পবিত্র রায় ১৩/০২/২০১৮
    বাহ্
  • সুন্দর লেখা!
  • কষ্টের ফেরিওলা ১২/০২/২০১৮
    দারুণ হয়েছে কবি 👌
 
Quantcast