www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটা ছবি তুলব বলে অপেক্ষায় তার



মনের রুপালী পর্দায়
একটা ছবি তুলব বলে
আমি রেডি হয়ে আছি
ডি.এস.এল.আর ক্যামেরা হাতে।

আমি রেডি কিন্ন্তু কই সে দৃশ্য
কোথায় সেই ক্ষণ
কেন আমার সামনে আসে না
কোন মায়বতীর পথচলা??

ক্যামেরা হাতে রেডি আছি
কিন্তু কেন কেউ
কাঁশফুলের পথ ধরে চলেনা
এখন আর, ওদিক সময় ফুরাবার..।।

আমি অপেক্ষায় থাকি তার-
সোনালী সকাল থেকে
দুষ্ট দুপুরের মিষ্ট রোদ অবধি,
ঘুম পালানো দুপুর থেকে
গোধুলিলগ্নের যত বাকি,
সুর্য পশ্চিমাকাশে গেলে
তারপরেও খুঁজি,
আবার সোনালী রোদের আগেই পেয়ে যাব বলে
অপেক্ষায় তন্দ্রাচ্ছন্ন হই, হাই তুলি
তবুও অপেক্ষায় সেই ক্ষণের
একটি সোনালি লগ্ন ক্যামেরা বন্দী করব বলে!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast