www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাঁতে পোকা

দাঁতে পোকা
শরিফুল ইসলাম

একযে ছিলো ছোট্ট খোকা,
তার ছিলো ভাই দাঁতে পোকা।
সারা দিনটা উঁহু আহা,
রাতের বেলায় ঘুম আসে না।
জল দেখিলে ওরে বাবা,
ভাতের কথা পেলেই তাড়া।
না খেয়ে খেয়ে একি দশা,
দেখতে দেখায় জন্ম রোগা।
দাঁতগুলো হলো গাল ছাড়া,
হাসলে দেখায় বৃদ্ধ হাবা।
মা বলিলেন ওহে খোকা!
শুননা কারো মিছে ধোকা।
খাবারে তোমার নেইকো মানা।
দাঁত ব্রাশ করিবে তিনটি বেলা,
সকাল দুপুর সন্ধ্যা বেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • দ্বীপ সরকার ৩০/০৮/২০১৫
    ভালো।
 
Quantcast