www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কাছে চাই

আমি তোমার কাছে
তোমার এক বিকেল চাই,
সোনার রঙে রাঙা সেই ক্ষণ,
পাখিদের কলতান, মেঘের খেলা,
আলতো হাওয়ার মাঝে
তোমার নিঃশব্দ চাওয়া চাই।

আমি চাই এক অমাবস্যার রাত,
ঝিঁঝিঁপোকার আর্তনাদে ভরা,
জোনাকি যেই রাতে হারায় পথ
সেই রাতের সঙ্গী হয়ে,
তোমার পাশে নিঃশব্দে বসে থাকতে চাই।

আমি চাই
তোমার চোখের অশ্রুবিন্দু,
যত ব্যথা, যত কথা,
আমার হৃদয়ের গভীর কোটায়
তুলে রাখতে চুপিচুপি।

দেবে আমায়
তোমার সেই বিকেল,
তোমার সেই রাত,
তোমার সেই নিঃশব্দ কান্নাগুলো?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast