www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লীলাভূমি

নিজেরে শুধাই মনু
আছি কিরে ঠিক?
তুমারে খুঁজিয়া ফিরি
ধনু ফিরে দিক!

দিগের অন্তে মিলি
তুমি আমি একা
নিজনিজ মনে জানে
কে দিয়েছে ধোকা?

মুখেমুখে ঝরে মধু
অন্তরে বিষ!
কাকের কন্ঠে শুনি
কোকিলের শিস!

কুশীলবে কুশলাদি
জানাজানি হয়
সুশীলের বেশধারী
চিরকালই রয়!

মুখ আর মুখোশের
এই দুনিয়ায়
কেন মিছে লাফালাফি?
কথার কথায়!

চল সবে নীলমণি
মিলেমিশে রই
ছেড়ে গেলে লীলাভূমি
মিশেতো যাবোই।

ধম্মের যাঁতাকলে
কেন পিষি বলি?
ঈশ্বর খুশি হয়
দে আপনারে বিলি!

==========
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast