www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ চেয়ে রই

ভুলেও ভুলতে পারিনা সই
তোমার জন্যেই প্রহরী হয়ে রই।
জানা আছে মিথ্যে স্বপ্ন
তবুও তারে করেছি যত্ন।

জীবন আমার বেদনা ভরা,
হয়ে আছি ছন্নছাড়া।
প্রতীক্ষায় থাকি সেদিনের জন্য
হবে হয়তো সেদিন পূর্ন।

তিমিতে আবদ্ধ আমার জীবন,
প্রদীপ নিয়ে আসবে যখন,
আলোকিত হবে জীবন তখন।
শক্ত করবো সকল বন্ধন।

জানি সেদিন আসবে সই
তাইতো আজো পথ চেয়ে রই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast