www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা

মায়ের বুক জড়িয়ে এলাম,
সোজা পথে কিছুটা হাঁটবার আশায়।
আঁচল থেকে মাটিতে পা রাখলাম যেই
দু পাশে মাথা উঁচিয়ে নিষ্পলক চাহনিতে
দাঁড়িয়ে আছে-
রোগ-শোক,আত্মহনন আর ক্ষুণরূপী
মানুষখেঁকোর দল।
ওরা নিঃশেষ করতে চায়
আমার আশার জৌলুষকে,
নিরাশার নুড়ি পাথরে।
ওদের শত বাঁধা ছিন্ন করে সোজা পথে যেতে চাই।
একদিন তো তাদের কাছে তালু বন্দী হতে হবেই,
তবুও একরাশ আশা নিয়ে সোজা পথে
হাঁটবার স্বপ্ন দেখি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast