www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অক্ষমতা

তুমি মাতা,
সন্তান পালিতা।
অকারন অনিমেষ চোখের বালি হই,
তোমার ক্রোধের অনলে ভষ্ম হতে হতে
প্রতিদিন একবার করে
চেতনাকে চাবুক মারতে থাকি।

নির্লজ্জ অমানুষতার পোশাকে
সাজাও প্রতিটি দাবানলের প্রহর।

শুন্যতার মাঝে হাল ভাঙা মাঝির মতো
দিশেহারা হই।
নগ্ন ভাষা গুলো অক্টোপাশের মতো
ধরে থাকে।
বেভাবনাতে ডুবে মরি,
বিরত হই অমুল্য প্রাপ্তির উপহারগুলো থেকে।

যত দোষ নন্দ ঘোষের
দলে রেখে দিব্য চলে ঘরনির প্রতাপ।
নতুন ভোর,
স্নিগ্ধ শিশির বিন্দুরা প্রতিপক্ষ।
সকালের নরম রোদ্দুরটাও
সরে যেতে বসেছে।

কিভাবে একচিলতে গোলাপ রঙা
মন পাবো,
তার সদুত্তর পাই নি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast