www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবুঝ মনে

পথের পরে পথ চলেছি
পাই নি তোমার দেখা।
মেঘের সাাথে মিল করেছি
থাকবে নাম টি লেখা।

গগন পারে পুবের কোণে
করবো লুকোচুরি।
যাবো ছুটে শোন শোনে
খেলবো ঝুলে বটের ঝুরি।

খেলতে থেলতে ফুটবে যে ফুল।
খেলার সাথী রঙের মেলা
হবো মোরা নব মুকুল।
ভাসাবো মোরা সুখের ভেলা।

জামের বনে ফলের মেলা
থোকা থোকা থাকে।
পথ হারানো খেলব খেলা,
পথ ভোলা এক পথিক বলে ডাকে।

লিখব মোরা একের পিঠে দুই,
স্কুলে যাবো দাদুর সনে।
ধরবো চিতল রুই,
থাকবো বসে অবুঝ মনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast