www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাবা মানেই সাহস

একদিন সিংহের বলিষ্ঠ স্বপ্নে ছিলো বাঁচার সাহস
ঘুড়ির মত উড়ে উড়ে মুক্ত আকাশ দখলের ছিলো খুব স্বাদ
প্রতিটি হারানোর মাঝেই ছিলো বেদনার অন্তিম আক্ষেপ
শুধু তুমি ছিলে বলেই আমি এমন ছিলাম বাবা!

আজ তুমি নেই !
তবুও আমার সাহস হেঁটে চলে তোমার পিছু পিছু
আজকের সাহসে সাদা কাপড়ের তেজ
আজকের স্বপ্নে ভয়ানক বিষন্নতা
আজকের আক্ষেপ জুড়ে সব বোবা অনুভূতি আর নিদারুণ ক্ষিপ্ততা

তাই আজ বাঁচার বদলে মৃত্যুর সাহস
এপারের বদলে ওপারের স্বপ্ন

যেখানে রাতের ঘুম কখনো গুম হবেনা
বলিষ্ঠ কন্ঠ কভু ম্লান হবেনা
যেখানে কোনোদিন মৃত্যু তোমাকে কেড়ে নেবেনা
যে স্বর্গে কোনোদিন আমি আমার বাবাকে হারাবোনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast