www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুদ্ধতার অনুবাদ

চোখে চেখে পরষ্পর কালচে হয় লালচে ত্বক
সহনীয় মাত্রায় থাকে বোধ, খানিক নিরুত্তর।
শুদ্ধতার অনুবাদে মানবতাবাদী যুবক,
শোকের যথার্থ অনুবাদ করে প্রাণ, নিশ্চিত মরণোত্তর!

নিষিদ্ধ জীবন যেঁচে আবদ্ধ করে রুদ্ধতার রুঢ় প্রাসাদে,
নিষ্পাপ সারল্যে ভরা থাকে নিছক কৌতুহল!
আরক্ত বহ্নিশিখা পায় পুড়িয়ে শুদ্ধ করার বিলাসী কৌশল,
অপরাহ্ন সময়ে আমিও মত্ত থাকি উদ্বিগ্ন যুগের বেড়াজালে, শুদ্ধতার একরৈখিক অনুবাদে।



২৭/১২/১৩
৪:১৪pm
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast