www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাল আগুনে

ফাগুন এলো গুড়ি গুড়ি
বৃষ্টি নিয়ে সাথে,
পলাশ শিমুল কৃষ্ঞচূড়ার
আগুন কি নিভাতে।
ফাল্গুনেরই লাল আগুনে
হয়তো দমকা হাওয়া,
বসন্তরাজ মিষ্টি হাসুক
তাই বুঝি মূল চাওয়া।
কিংবা নতুন শিমুল পলাশ
কৃষ্ঞচূড়া শাঁখে,
ধুল ঝেরে ফের আনতে ফুলে
সব সজিবতাকে।
আসল খবর জানিয়ে দেয়
ঋতুরাজের কাল এ,
পুরো বাংলাই বিজয় নিশান
সবুজ মাঝে লাল যে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দাদা
    অসাধারণ কবিতা
    • এফ সাকি ১৮/০২/২০১৪
      শুকরিয়া!মন্তব্যের জন্য।আশা করি নিয়মিত নির্দেশনা দিয়ে ধন্য করবেন।
 
Quantcast