www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হতাশ কেন

সামনে যেতে চাই মনোবল
যে যা বলে বলতে থাক,
হিংসাগুনে পুড়ে ওদের
জীবন হয়ে যাক না খাক।
নিজের কথা বলতে পারো
দুঃখ সুখে পাও যাকে,
থাক না দূরে হূদয় যদি
তোমায় সাড়া দেয় ডাকে॥
কেউ না থাকুক তবু তুমি
লক্ষ্য পানে চালাও পা,
যেতেই হবে পাহাড় ফেলে
হিমালয়ও কিচ্ছু না॥
সৃষ্টি সেরা তুমি কেনো
হাতকে রাখো গুটিয়ে,
সব কিছুতে তোমার ছোঁয়ায়
সৌন্দর্য দাও ফুটিয়ে॥

#Joshim_bin_shofiq ।আমার এক প্রিয় বন্ধু।সে খুব হতাশ।পাশের কেউ উৎসাহ দেয়া তো দূরের কথা,নিরুৎসাহিত করতেই নাকি বেশি মজা পায়।তাকে উদ্দেশ্য করে তার স্ট্যাটাসে মন্তব্যটা করেছি।অন্য কারো উপকার হলে আরো ভালো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast