www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্ম যুদ্ধ




তোমার ধর্ম তোমার উৎসব
আমি দেব না বাধা,
সীতা মেরী সরস্বতী
আছে তোমার রাধা।

তোমার ঘরে তুমি থাক
আমি আমার ঘর,
এক বাতাসে নিচ্ছি শ্বাঃস
নই কো মোরা পর।
এক মায়েরই দুইটি আঁখি
হিন্দু - মুসলমান,
এক আলোতে বেঁচে আছি
শিখ বৌদ্ধ খ্রিস্টান।
এক ভাষাতে কথা বলি
বাংলা মোদের প্রাণ,
তোমরা কেন অযথায়
করছো ব্যবধান।
ধর্ম নিয়ে যুদ্ধ হউক
চাই না তো আর কভু
ধর্ম সবাই পালন করুক
ডাকুক যে যার প্রভু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast