www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রথম দেখা কলকাতা

পথে পথে এগিয়ে চলা
নতুন দিকের সন্ধান
পথের শেষের অপেক্ষায়
গন্তব্যে পৌঁছান।।

নতুন আকাশ নতুন বাতাস
মিষ্টি মধুর রৌদ্র
শহর কলকাতায় আমি
তোমার রূপে মুগ্ধ ।।

কেমন করে চলব আমি
অজানা পথের গলি
তোমার সাথে থেকে পরে
ঘুরব শহর তলি।।


গাড়ি ঘোড়া ছুটছে জোরে
কোন পথে তা কে জানে
তবু ভয় পাই না আর
তোমার কথা ভেবেই মনে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো।
    • দীননাথ মাইতি ০৪/০৭/২০১৭
      ধন্যবাদ
  • সাঁঝের তারা ০২/০৭/২০১৭
    সুন্দর
 
Quantcast