www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেসামাল জীবন

সুমন দাস।

জীবনটা যে খুব বেসামাল,
যেন হারিয়ে গেছে ছন্দ।
আমার সঙ্গে আমি প্রতিদিন,
চালিয়ে যাচ্ছি যে দ্বন্দ্ব।।

কারো ভালো করতে গেলে,
সে আমায় ভাবে খারাপ।
জানিনা সেটা কি আমারই,
জীবনের এক অভিশাপ।।

আলোর পথে হাঁটলে আমি,
দেখি আঁধার ধরে ঘিরে।
সেও নীরবে যায় দূরে চলে,
ভালোবাসি আমি যারে।।

তিলে তিলে ভাঙছে যে আশা,
বেদনামথিত আমার মন।
কি করে ছন্দে ফিরবে আমার,
বেসামাল এই জীবন।।

-©-Sumon Das-28-10-2017-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৯/১০/২০১৭
    অপূর্ব হয়েছে কবি
    শুভেচ্ছা।
  • ভালো।
  • আজাদ আলী ২৮/১০/২০১৭
    Valo
  • সন্দীপন পাল ২৮/১০/২০১৭
    ছন্দ ভাল। তবে শব্দ চয়নে আরেকটু যত্নবান হতে হবে। শুভেচ্ছা রইল।
 
Quantcast