www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

করোনা তুই

করোনা তুই করিস না আর
তোর তান্ডবলীলা,
বিশ্ব ব্যাপী আমরা যে আর
স‌ইতে পারি না।

কি রক্তে জন্ম তোর
কি তোর বংশ,
জানিনা কিছুই তার
কোন পথ্যে ধ্বংস।

কত শত হাজার লোক
যাচ্ছে মরে প্রতিদিন,
মহামারী করোনা তুই
থাকিস না আর বেশিদিন।

তোর কারণে বিশ্বটা আজ
থমকে গেল হঠাৎ,
অসহায় মানুষ গুলো
দিচ্ছে তার খেসারত।

একজন‌ই পারে সর্ব সাধন
তিনিই এখন ত্রাণকর্তা,
চলে যা করোনা তুই
এইতো মোদের প্রার্থনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast