www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল জোছনা

আপন মনে তার আকাশে-
হারাবো বলে রাতদুপুরে,
পথের শেষে নীলের আলোয়,
খুঁজতে গেলাম চাঁদটাকে।
লজ্জাবতী মেঘের পাতায়,
মুখ লুকালো দুষ্টামিতে।

পত্র দিলাম সব মেঘদের,
এপাশ থেকে দূর ওপাশে-
দিলো না ধরা তবুও সে।

তন্দ্রা চোখে নীল জ্যোৎস্না,
ধরব বলে ছুট লাগালাম!
মিলিয়ে গেলো হাওয়ায় তখন,
আবছা নীলে তোমায় পেলাম।
সেই তুমিও হারিয়ে গেলে,
তন্দ্রার রেশ শেষ না হতেই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast