www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষবাষ্প

শীতের আগমনে,সোয়েটারে পড়েছে টান,
গলার মাফলারে বদ্ধ সবার কান।
বিষবাষ্পে ঢাকা আজ আমার শহর,
সব চিন্তা ছেড়ে তবুও ঘুরে বেড়ানোর বহর।
কেউ যাচ্ছে ভিক্টোরিয়া ,কেউবা আলিপুর,
শীতের আমেজ গায়ে নিয়ে,সবার মন ভরপুর।
বনভোজন আর আড্ডায় মিলেছে অলীক সুখ
শ্বাসরোগে কাতড়ায় যে রোগী,
তুমি একবার কি দেখেছ তার মুখ?
ভাবছো তুমি,আমিতো সুস্থ,
আমিতো ভীষণ ফিট্
দুদিন পরে তোমারও জুটবে,
অক্সিজেনের কিট্।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো লাগলো।
  • হু, তা-ই।
    ভালো।
  • সাঁঝের তারা ২৩/১২/২০১৭
    সুন্দর ...
  • বাঃ দারুণ বলেছেন
  • একনিষ্ঠ অনুগত ২২/১২/২০১৭
    বেশ।
  • আলম সারওয়ার ২১/১২/২০১৭
    বিজয়ের শুভেচ্ছা
 
Quantcast