www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৃষ্টিহীন

কৃষ্টিহীন

আরও কয়েকটা দিন হয়তো এভাবেই কেটে যাবে...
আরও কয়েকটা বিষণ্ন সন্ধ্যা;
আকাশ দাপিয়ে খেয়ালি মেঘগুলো হেঁটে যাবে...
খসে পড়বে রজনীগন্ধা।

কিছু অভিশপ্ত হাওয়া বয়ে গেছে চিরকাল...
এলোমেলো করে সভ্যতা ,
ইতিহাস খুঁড়ে দেখো পাবে শুধু কঙ্কাল,
আর কাব্য জুড়ে রূপকথা।

ধর্ম যখন কালের কাপালিক কেড়ে নিয়েছে সুখ,
কৃষ্টিহীন কাপুরুষতা....
প্রত্যেক হত্যায় আমরা পিছিয়ে পড়ি কয়েক যুগ...
মুখ থুবড়ে পড়ে মানবিকতা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast