www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

স্বপ্ন তুমি আসো রাতে, ঘুমাবার পরে
স্বপ্ন তুমি যাও কেন ঘুম ভাংলেই চলে?
একদিন,,,,,
স্বপ্নে দিলাম খুব ভালো পরীক্ষা
সইতে পারিনা আর রেজাল্টের অপেক্ষা,
রেজাল্ট এর দিন, রেজাল্ট আমার হাতে
খুলিবার সময়,,,,,
মা বলেন, এই খোকা ওঠো রে!
রেজাল্ট না দেখতে পেরে, দু:খে আমার বুক যায় ফেটে।
এই যে স্বপ্ন,,,,,
আসো তো অনেক কাহিনী নিয়ে,
তবে যাও কেনো কাহিনী গুলো সমাপ্ত না করে?
স্বপ্ন দেখাও, আশা বাড়াও
হয় না কোনটাই সত্যি!
কোন রাতে ভয় ও দেখাও
পাই না ঘুমিয়ে শান্তি!
কি চাও তুমি?
শুধুই কি মনজগতের ক্লান্তি!?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast