www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এমন শ্রাবণ

এবার শ্রাবণে মন ভরে আছে কাঙ্খিত বৃষ্টি
আকাশে কালো মঘের ঘনঘটা দেখে নিরাপদ ছাতার নিচে
বিলাসী আশ্রয়, যদি বৃষ্টি আসে, যদি ভিজে যাই-ভয়!
ভয় আমাকে ছোঁয় না, তবুও তাকেই পেতে ইচ্ছে করে।
আকাশে যে কালো মেঘের দল ভাসছে, উড়ে যাচ্ছে
কোন মুল্লুকে, জলে ভাসছে কোন মৃত্তিকা!
বাতাসের কেন এত অবহেলা এই জলাঙ্গী মাটিকে!
আমার মাটিতে মেঘের ছায়া পড়ে, বৃষ্টি পড়ে না।

তারপর একরাতে ঠিকই বৃষ্টি হলো, ভেজালো, ভাসালো
জলাঙ্গী ফিরে পেল প্রাণ, কিন্তু মন ভরে না;
বানভাসি প্রাণ কাঁদে, কপালের বরবাদে, কেউ দেখে না
মন বলে মেঘ তুই ফিরে যা দূরে, আর আসিস না।

আরশাদ ইমাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast