www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক জীবন

কেউ বসে থাকে না, পাতা জন্মে পাতা ঝরে যায়
উড়ে চলে আনমনা হাওয়ায়, পরে থাকে ধুসরিত পথে
ফুল ফোটে রং বদলায়, ফলে ফসলে ভরে ওঠে কোল
কেউ থেমে থাকে না, গড়িয়ে চলে অবিরল।

স্বপ্নের ফানুস উড়েছে আকাশে দূর নক্ষত্রলোকের
অসীম সরণী ধরে....চেয়ে চেয়ে দেখেছি
এ ফানুস কি কোন একদিন ফিরে আসবে?
ধরা কি দেবে বাস্তব হয়ে, ভেবে ভেবে ফুরালো এক জীবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast