www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন ধাঁধাঁ

এই যে চলা,কথা বলা
সবকিছুই অভিনয়
এই আমি, সেই আমি নই।।
আমি এক গোলক ধাঁধাঁ
জীবনটা বাজি ধরেই
কষ্টগুলো পুঁজি করেই
কিছুটা সং সেজে আজ
এই হাসি,সেই হাসি নয়।।
জীবনের বাঁকে বাঁকে
কত কী স্বপ্ন এঁকে
স্বপ্নগুলো গলাটিপে
তবুও স্বপ্ন কুড়োই।।
এই যে সুরে গান গাওয়া
বিষাদের তপ্ত বালু
অযাচিত সেই বিকেলে
সবকিছু এলোমেলো।
তবুও সেদিন খুঁজি
তবুও হাল ছাড়ি না
তবুও একলা মনে
আশায় আশায় দিনগোনা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast