www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজিকার ছেলেবেলা

বাবা, তোকে ডাক্তার বানাবো,
হবি দেশের সেরা।
এক নামে চিনবে সবাই;
"বাবা"তখনো ফিডার চিবায়।
আজ "বাবা" বলতে শিখেছে,
দ-ু চার কদম চলতেও শিখেছে,
এবার মিশন শুরুর পালা।।
অ্যা তে অ্যাপল, বি তে ব্যল
এই বয়সেই শিখে ফেল্।
কিসের খেলা, বন্দিশালা
পড়তে হবে সারা বেলা।।
তিন পেরিয়ে চার এলো
ছেলে আমার পিছিয়ে রইলো,
ভোকাবুলারি কম শিখেছে,
বিশটাতে তিন ভুল বলেছে।
"বাবা" এখন স্কুলে যায়
পিঠে ভারী ব্যাগ,
প্রি-নার্সারিতে পড়ে "বাবা"
বারোটা সাবজেক্টস।।
হোম টিউটর দুজন আছে
বিকেল -সন্ধ্যা বেলা,
বাবা,তুই ডাক্তার হবি
তোর কিসের খেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ১৯/১২/২০১৭
    ঠিকই তো ...বাস্তব কবিতা ...
  • ন্যান্সি দেওয়ান ১৯/১২/২০১৭
    Better.
    • আরিফ নীরদ ০২/০১/২০১৮
      ধন্য হলাম,কবি।
  • একনিষ্ঠ অনুগত ১৯/১২/২০১৭
    'বি' তে বেল্‌ (ঘণ্টা) হলে ছন্দ ভালো মিলে।

    লেখা ভালো লাগলো।।
  • আব্দুল হক ১৯/১২/২০১৭
    সুন্দর ধন্যবাদ!
  • সত্যি বললেন, মাতা পিতা ব‍্যস্ত আজ!ধন্যবাদ প্রিয় কবি খুব ভালো লাগলো।ভালো থাকবেন।
  • সাইফ রুদাদ ১৯/১২/২০১৭
    বাবা তুই ডাক্তার হবি
 
Quantcast