www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার দুচোখে আমি

তুমি আজ নেই স্মৃতিতে
তোমার দুনয়ন আছে মনিকোঠায়।
বাঁকা তরবারীর নিচে,
হরিণীর চাঞ্চল্যে ভরা নীলোৎপল আখিঁ,
আজো হৃদয় আকাশে নক্ষত্রের দ্যূতি ছড়ায়।
কৈশোরের শেষ লগ্নে তোমার বক্র চাউনিতে
আমার দুচোখ জুড়েছিল।
তোমার অবয়ব ভুলেছি
কিন্তু ভুলিনি তোমার আঁখি পদ্ম।
তোমার নয়ন আমার দর্পণ।
আমি আমার কৈশোরকে দেখতে পাই সেথা।
উচ্চ মাধ্যমিকের মধ্যে শিক্ষাপীঠের করিডোরে
তোমার অবতরণ।
আমাকে এক জায়গায় ঠাঁই করে রেখেছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ২১/০৪/২০১৫
    দারুন
  • ভালো লাগলো।
  • রক্তিম ১৭/০৪/২০১৫
    অভিমান করে দুরে নাকি কাছে । এমন কিছু থমকে থাকে । বেশ লাগল।
  • ইকবাল হাসান ১৬/০৪/২০১৫
    সব ভুলেছি, ভুলিনি তোমার সৃত্মি......। বেশ ভাল
 
Quantcast