www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছেগুলো

ফুল পাখিরা উড়ে যখন
ইচ্ছে করে মনে,
আমি যদি পাখি হতাম
যেতাম উড়ে বনে!

আলোর সাথে খেলা করে
মনে মনে ভাবি,
তাদের মতো যদি আমি
হতাম আলোর চাবি!

খোলা মাঠে হাঁটি যখন
উজাড় করে মন,
তারই মতোই উদার হতে
শক্ত করি পণ।

রাত দুপুরে চাঁদের আলোয়
খেলতে ভালবাসি,
চাঁদের সাথে খেলতে গেলে
ছড়ায় আলো, হাসি।

প্রকৃতিটা দারূণ সাজে
সাজিয়েছে মোর রব,
তারঁ করুণা পেয়ে মোদের
সফল হলো সব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন
  • ভালো লাগলো।
 
Quantcast