www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা ভাষা

বাংলা ভাষা

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অফুরন্ত তোমার দান,
জল হল অপর জীবন
বায়ু হল প্রাণ।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অপরুপ তোমার সৃষ্টি,
তুমি উত্তাপ দাও রৌদ্র দিয়ে
শীতলতায় বৃষ্টি।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অপরুপ তোমার ঋতুবৈচিত্র
ঋতুরাজ বসন্ত তোমার স্বর্গীয় দান
জুড়ায় সবার নেত্র।

হে বিধাতা
অপূর্ব তোমার মহিমা
অফুরন্ত তোমার ভালবাসা
মাতা তোমার শ্রেষ্ট দান
শ্রেষ্ট বাংলা ভাষা।

হে বিধাতা
কোন কিছুই হয়না অর্জন
বিনা সাধনায়
রক্ত দিলাম-ভাষা নিলাম
ইতিহাসে গৌরবে স্বমহিমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাখাওয়াত হোসেন ২৪/০৯/২০২১
    অসাধারণ সৃষ্টি।
  • ফয়জুল মহী ২৩/০৯/২০২১
    ভালো লাগলো ।অনুপম সৃজন।
  • বাহ
  • বেশ
  • সুব্রত ভৌমিক ২৩/০৯/২০২১
    ধন্যবাদ কবি।
    ********
    সুন্দর ভাবনায় লেখা কবিতা
    না চাইতেই সব দিয়েছেন বিধাতা।
  • মাহতাব বাঙ্গালী ২৩/০৯/২০২১
    সত্যিই অপূর্ব লিখেছেন
 
Quantcast