www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখোশ সরিয়ে

মানুষের মন সময়ের সাথে সাথে
ক্ষত ঢাকতে,
দুষণ থেকে বাচতে,
সত্যি লুকোতে
পড়ে নেয় মুখোশ।

পরিচয় নামের মুখোশে জমতে থাকে
সম্পর্ক নামের ধুলো
বিভব নামের রং
আর
র্স্মৃতি নামের আচড়।

মুখোশ থেকে যখন ধুলো সরে যায়,
তখন
কেউ চিনতে পারেনা তাকে
আর
সেও চিনতে পারেনা কাউকে...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast