www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিনেসুঁতোয় বাঁধা

স্নেহের মায়া বড় মায়া
বাঁধা বিনেসুঁতোয়,
রাখতে গেলে চলে যায়
দূরে অজানায়!

প্রভাতকালে রঙিন আলো
ছড়ায় বিচ্ছুরণ,
গোধুলিতে রঙিন আভা
বিরূপ শিহরণ!

কতো আশা কতো স্বপন
কতো আয়োজন!
অন্তিমকালে যাত্রাপথে
নাই কোনো স্বজন।

বাহারী এই দেহের অঙ্গ
ছিন্ন হবে সব,
আমায় ভুলে গাইবে সবাই
প্রভুর কলরব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন
  • সভ্যচাষী সপ্তম ০৪/০৩/২০১৮
    মুহূর্ত বাঁধার কারিগর
    এক পলকেই পরপার,
    কে যায় ঐ গাঁয়ে
    আমিত্তের বোঝা বয়ে।।

    অমরত্বে জ্বালাও পোড়ও
    প্রবাসে অবসরে,
    যতখানি পুড়ে ফলাও ফসল
    নবান্নের ঘরে।।
  • চমৎকার লিখেছেন।
  • Shafi md Omar Faruq ১৯/০২/২০১৮
    সব আয়োজনের শেষে মৃত্যু
  • সুন্দর লেখা।আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি...
  • Sundor!
  • রিজওয়ান অনুভব ১৯/০২/২০১৮
    অনেক ভালো লাগলো,বাস্তবিক...!!
 
Quantcast