www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই শহর

কংক্রিট এই শহরে
রাত নামলেও আধার নামেনা
সোডিয়ামের নিয়ন আলোর ভিরে
অন্ধকার তার আপন ঠিকানা খুজে পায় না।

লাল নীল গাড়ির আলোয়
শহর যেন ঘুমায় না।
মানুষ গুলো রবট তারা
কভু ক্লান্ত হয় না।

বড়ো বড়ো দালানের ছায়ার ভিরে,
রাতের পতিতা আধার খুজে।
নিয়ন আলোর নিচে কোনো এক যুবক,
নিকোটিনির ধোঁয়ায় নিজেকে খোঁজে।

খোঁজ নামক খেলার পরিশেষে,
রাতের পর ভর আসে নতুন বেশে।
কষ্টগুলো বিলীন হয় দূর আকাশে,
আসবে যেনো আবার রাতের বেশে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast