www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেদিনের ভালোলাগা

আমি তো দেখছি
কত তারা আকাশে জ্বলছে
কভু নিভছে;
আমি তো দেখিনি
ঝরে যাওয়া জীবন ডায়েরির পাতা।
আমি অনুভবে খুঁজেছি তোমারে
তোমাকেই ভালোবেসে।
সেদিনের ভালোলাগা
আমাকে নিয়ে এসেছে
প্রেমের মুখোমুখি;
সত্য জানি মরণে আমি।
আত্মায় প্রেম জমে হৃদয়ে
শুকনো অতীত-
ফুল ফোটা ঘাসে
ক্যানভাসে রাখা প্রেমের চিঠি
নীল খামে হাতে রেখে
তোমার মনের গহীন বালুচরে।
তোমারে না বলা কিছু কথা
আমারে বারে বারে প্রশ্ন করে?
অতীত ঘেরা অনুভবে,
চেয়ে থাকা স্বপনে
কোথায় দেখেছিলাম আমি তোমারে
তোমাকেই একটু একটু ভালোবেসে।।


২২/০৬/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast