www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনা

আমি মেঘের কোণে স্বপ্ন আঁকি
আকাশের জ্বাজ্জল্যমান তারার দেশে দেশে।
আমি দেশ দেখি হাতের মুঠোয়
মানুষের সব চোখে চোখে।
অচেনা এক পথের বাঁকে
মন হারিয়ে যায় ঘাসে ঘাসে।
নিভে যায় ঘন কালো রাত
শুকনো পাতার শিরায় শিরায়
বিষাক্ত বাতাসের রেখায় রেখায়,
জমে কত শিশির বিন্দু
কাঁটা গোলাপের পাতায় পাতায়।
আমার মনের ভাবনা'গুলো
ছুঁতে চাই পাহাড় চূড়া
অতীত বনানীর গাছের ডালে ডালে
পুণ্য হবে সকল কবিতা।
আমি পাথরের বুকে ছবি আঁকি
নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে রাশিতে।
আমি রাত'কে দিন ভাবি
তখন চাঁদ হয়ে যায় সূর্য;
লিখি যখন হাতের কলমে
পুরাতন দিনের চিঠি হয়ে
নাম ঠিকানা একই রেখে
মরুর দেশে চিঠি পাঠিয়ে।
মনের সব অব্যক্ত ভাবনা'গুলো
স্মৃতি হয়ে জমা থাকে
জ্বলন্ত নীল ডায়েরির পাতায় পাতায়।।


২৮/০৫/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast