www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রমিকের দাবি

শ্রমিকের দাবি নিয়ে
বিদ্রোহ ঘটেছে ঘরে ঘরে
একটি রুটির বিনিময়ে
রক্ত ঝরেছে ভুবনে।
ঘামের দাম নিতে গিয়ে
কেহ হয়েছে নিখোঁজ
আবার কেহ বা হয়েছে মৃত
পথের চেনা উল্টো গলিতে।
দিনের শেষে দাবি ওঠে
ভাত নুন কাপড়ের আশায়
দূর থেকে ছুটে আসে হানাদার
বিদ্ধ করে গুলিতে শ্রমিকের হৃদয়।
বিপ্লব ঘটেছে পত্র পত্রিকায়
শ্রমিকের দাবি নিয়ে
কোথায় সেই লেখা!
চাপা পরেছে অন্ধগলিতে।
শ্রমিকের দাবি আজও হয়নি পূরণ
ঘটেনি বিপ্লব গ্রামের বাঁকা পথে
পৌঁছায়নি আশার আলো
গ্রাস করেছে নিঝুম রাত।।

০১/০৫/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast