www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টির দেখা নেই

বৃষ্টির দেখা নেই কোথাও
গ্রীষ্মের উষ্ণ রোদে প্রখর তাপ
চারিদিকে হাহাকার রটে গেছে
মাটির কণাগুলো শুকিয়ে কাঠ
চাষিদের মাথায় হাত
কীভাবে ফলবে ফসল
তুলে দেবে দুমুঠো অন্ন!
হে বিধাতা তুমি বলে দাও?
কোন আগুনে জ্বলছি আমারা
জল থেকেও পায় না জল
তৃষ্নায় ছটফট করা দোয়েল ময়না
তাদের কী হবে উপায়!
আকাশ নাকি পাথর হয়েছে
আমাদেরই অভিশাপে।
বৃক্ষের বুকে আজ চোরাবালি
মানুষ হয়েছে নত আশমানে
বিধাতার চরম শক্তি দিয়ে ভক্তি
কী হবে আজকে বৃষ্টি!
আমি চরণ ছুঁয়ে করি আর্জি
বিধাতার দুটি পায়ে;
আসে যেন বৃষ্টি
পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।।


####################################
@অভিজিৎ হালদার
মোবারকপুর, নদীয়া
২৯/০৪/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast