www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয়ের গভীরে ব্যথা জমেছে

বহুদিন হল আমাদের দেখা হয় না
কথাও হয় না বহুযুগ
কোনো এক সবুজ দ্বীপের চেতনায় দেখি
সে হতে চলেছে অন্য কারো !


যে ছেলেগুলো এতদিন বলতে পারিনি
গোপন সেই কথাগুলো ,
আজ তারা বলার সাহস পেয়েছে
হৃদপিন্ডকে হাত দিয়ে কেটে ফেলার মতো


আমি এখন মন পুষতে চাই।
কোনো এক মেয়ের মন পুষতে চাই
ক্ষুধার্ত আত্মার মতো।


হৃদয়ের গভীরে ব্যথা জমেছে
তবুও দুঃখ নেই আমার
দৃষ্টিসীমার বাইরে আর এক পৃথিবী
চলে তো যেতে হবে
আজ নতুবা অন্য কোনো দিনে !

মনের ভিতর প্রচুর স্বপ্নে
আমার শরীরে জ্বর চলে আসে
নস্টালজিক ওষুধের ভয়ানক তেজ
হৃদপিন্ডকে যেন ফাটিয়ে দেয় একনিমেষে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast