www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্য প্রান্তর

শূন্য প্রান্তরে নক্ষত্রের আলো
ধ্রুবতারার অভিমান খুবই বড়
চেয়ে চেয়ে চোখে ভরে বেদনার নীল জল।
আছে শুধু নীরবতা,ভাঙলো শুধু ঘর
তাই দিনের শেষে ভালো আছি
এটুকুও নিয়ে হতে পারে ঢের বেশি সঞ্চয়।
আকাশ থেকে বৃষ্টি নেমে
কিনলো কত শহর
সেই শহরেই আমি একা চলি
পথে থাকুক না যতই ভীড়।
আকাশ থেকে খসলে তারা
ফুলের মালার যত জ্বালা
সেই জ্বালাতেই মানুষ মরে
ব্যর্থ গোলাপের পাপড়ি শুকিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাবনাময়
  • অনেক ভালো
  • ফয়জুল মহী ০৪/০৬/২০২২
    অতুলনীয়  মনোমুগ্ধকর লেখনী,
    অনবদ্য সৃজনী,   একরাশ মুগ্ধতা।
  • মুগ্ধতা রইল!
  • ভালো
 
Quantcast