www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মে দিবস

আমার দেশের শ্রমিক
আমার হাতেই জীবন্ত হয়
আমি বেঁধে রাখি হৃদয় দিয়ে তাঁদের
আঁখিতে আঁখিতে স্বপ্ন রাঙিয়ে।
না বলা কথা কোনো ইতিহাস তো নয়
তবুও ইতিহাস হয় আমার লেখার সূএপাতে।
আমার চাই প্রচুর রক্ত
যে রক্ত নীল হবে, হবে অভিমানী
আমার শুধু সেই রক্তের ধমনী চাই
আর চাই বিরহ...আর কিছু নয়।
যে শ্রমিকের রক্তে আমি ইতিহাস লিখি
সেই শ্রমিক-কেই কেন নিজের হাতে খুন করি !
আমি অপরাধী নয় , তবুও তো অপরাধী
সমাজ আমায় খুনী বলে -
যেন শুধু আমিই অভিমানী।।
তুমি রুখে দিও বিরুদ্ধাচারণ
সাম্য কিংবা অসাম্যের ভাঁজ
আমি শুধুই জানি বিবেকের নদী
আর শুধু জানি নয়নের জল
নিশানার বারুদ বৃক্ষে নক্ষত্রের ফল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast