www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীল ডায়েরির কবিতা-৯

হৃৎপিণ্ড কে জানাবো আমি
তুমি দাঁড়িয়ে রবে ব্যারিকেডের ওপারে,
এপারে ঘিরবে আঁধার মৌনমিছিল
রক্তাক্ত হবে মানুষ, মানুষের বিরোধিতায়।


কোনো সতর্কতা ছিল না রুখে দাঁড়াবার
সন্নিহিত সংকটের লাল নিশানায়
হয়তো আমার হাতেই খুন হবো আমি
জনতার পাঠশালায়।


তারপর ফিরবে সে এখানে
কোনো এক পাড়াগাঁর নিস্তব্ধতায়।
হয়তো পাবে সে গভীর ব্যথা !
আমি মৃত্যুর মাঝ থেকে ফিরে আসিবো
কোনো এক বিষন্ন শেষ বিকাল বেলায়
নতুন নামে ডাকিবো তাঁরে নিজের মুর্ছনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৬/০১/২০২২
    Excellent
  • ভাল অনুভব।
 
Quantcast