www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিরামিডের জীবন

আমার এ জীবন পিরামিডের মতন
প্রকৃতিও ঝরে গেছে নীরবে
আমার বুকের মধ্যখানে।

আমি দেখেছি পিরামিড
হয়েছি মমির সমাধি
কেউ কোথাও নেই
চারিদিকে শুধু নীরবতা।
আঁধার রাত্রে আকাশ হয় কালো
তারারা সব ক্ষোভের মেলা
একে একে ঝরিয়ে দেয় সাদা কাগজের পাতায়।


আমি রাত্রি জাগি বিরহের মতন
নিশীথের মধ্যে স্বপ্ন দেখি
চোখের দুটি পাতা সরিয়ে
একামনে নির্জনে বসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৫/১২/২০২১
    চমৎকার ভাবপ্রকাশ,
  • চমৎকার ভাবনাময়
  • সুন্দর লিখেছেন।
 
Quantcast