www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অশ্রু দিয়ে লেখা

আমি চিরতরে দূরে চলে যাবো।
নিভে গেছে আমার প্রাণের প্রদীপ
জীবনের কূল খুঁজে পায়নি আমি
বয়ে চলেছি হাজারো কষ্ট নিয়ে।
আমি সেই ভোরের পাখি ছিলাম
উড়ে যেতাম জানা থেকে অজানা দেশে
তুমি একবার ফিরে তাকাবে বলে
খুঁজে ছিলাম পুরানো স্মৃতি'গুলিকে
আমি অশ্রু দিয়ে লিখেছিলাম
বেদনা ভরা জীবনের কাহিনী কে।
পোড়া মাটির উপর থেকে
জেগে উঠেছে বনস্পতি লতাগুল্ম।
আমি দূর থেকে বহুদূরে চলে যাবো
ফিরে আসবো না কভু-
দেখাতে চাইনা এই বুকের চিতার আগুন
জ্বলে জ্বলে সারখার করে দেবে এ জীবন।
আমি সেই দক্ষিণা বাতাস ছিলাম
প্রবেশ করতাম হৃদয়ের মাঝে
একবার তোমার সাথে দেখা হবে বলে
কিন্তু তুমি আমাকে দূরে ঠেলে দিলে।


০৯/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ১১/১১/২০২১
    ভালো
  • ভাল
  • ফয়জুল মহী ০৭/১১/২০২১
    মুগ্ধতা রেখে গেলাম পাঠে
 
Quantcast