www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথে প্রান্তরে

পথে প্রান্তরে ঘুরেছি কত
দেখেছি কত অজানাকে
বুঝেছি অনেক যন্ত্রণাতে
বেদনায় ভরা অশ্রুজলকে।
পথে প্রান্তরে দেখেছি কত
অসহায় মানুষ জনকে
অভাবের জোরে বাটি হাতে
একটি রুটির জন্যে।
কষ্টে ফলানো চাষিদের ফসলে
হানাদারি জমিদার নিয়েছে দখল-
অন্নবিনে অসহায়-এ পরিণত হয়েছে
না পাওয়ায় মন জ্বালায়।
সমাজে এই কঠোর নিয়মে
হারিয়ে গেছে স্বপ্নগুলো
নেই আজ বাঁচার আশা,
সর্বহারা এই মানুষেরা।।

০৪/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast