www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রহরী

পৃথিবীতে চিরকাল বেঁচে আছো তুমি
আমি মাত্র কয়েকদিন প্রান্তরে মৃত্যুর প্রহরী।
ভাবি আমি মনে এর চেয়ে প্রেম গভীরে
দিয়ে যায় আলো;এই আমি প্রান্তরে
রেখে যায় আলো।


এভাবেই পৃথিবীতে আসে কত দিন ও রাত্রি
তার থেকে বলা ভালো চেয়ে আছি কালো!
যাদের হৃদয়ে প্রেম জমে নাই
তারাই তো দিনের শেষে হয়ে যায় ভালো।


পৃথিবীতে এসেছে আজ মানুষের নাম
ঠিকানাতে লিখেছে তারা মৃত্যুর কাল।
প্রান্তরে প্রহরী হয়ে আমি খুঁজে যায়
নক্ষত্রের জল।

পৃথিবীতে বহুবার চেয়েছি আলো
মনে হয় এর চেয়ে বেঁচে থাকা ভালো।
কিন্তু আমি মৃত্যুর প্রহরী হয়ে গেছি
ডাক পায় বারে বারে মৃত্যুর খোঁজে।
০৫/০৭/২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast