www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনব্রত

কবিতার নাম-মনব্রত
কবি-অভিজিৎ হালদার
তারিখ-১২/০৫/২১

নিভে যায় কালো রাত
আলো হয়ে দিয়ে যায় দেখা
শিশির স্বচ্ছ মেঘের রাশি
খেলা করে দিঘির জলে।

সুখের আরেক নাম যদি
জীবন হয়, তবে
বেদনার আরেক নাম
মরণ।

স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে
আমরা হয়েছি মরীচিকা!
হৃদয়ের মর্মস্পর্শী মলাটে
জীবন পরে ঢাকা।

জলতরঙ্গ জেগে ওঠে বুকে
রাত জাগা পাখির মতো
শিরোনাম তারার দেশে
জানালার কোণে একমুঠো রোদ্দুরে।

বৃষ্টি ভেজা দুপুরে
হাতে এক কাপ কফিতে
নীল মেঘেরা স্বপ্ন বোনে
দু'_হাত বাড়িয়ে।

জীবনের পিছনে ছুটতে ছুটতে
চলে গেছি বহু দূরে
অজানা কোনো এক প্রান্তরে
থেমে গেছি জীবনের পালে।

দারুচিনির বনে বনে
বাতাসের দীর্ঘশ্বাস
মনের সব উপবাসে
পুণ্য হয় স্মৃতির ঘর।।

AཽBཽHཽIཽJཽIཽTཽ ཽHཽAཽLཽDཽEཽRཽ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast