www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি শিশু

চার ফাগ কেটে গেল
দেখিনি বিদ্যা মঠ,
মুখে ফোটে খই মোর
নড়ে শুধু ঠোঁট ।

যদি কিছু বলি আমি
পদবী হবে পাকা,
কচি থেকে বলে সব
কামাতে হবে টাকা!

খেলি আমি ঘুরি আমি
পড়িনি এক দম,
বাপি বলে মজা করো
লহরী নয় কম ।

নাম ধরে ডাকি আমি
সবার আমি বড়,
আমার কদর বেশ
ডাকেই সব জড়।

ঘুড়ি নিয়ে ছাদে যাই
বলকে নিয়ে মাঠে,
সাজি নিয়ে ফুল তুলি
দাদুর সাথে হাটে।

টিভি খুলে গান দেখি
নাচন তালে তালে ,
লাফালাফি করি আর
চুমুটা গালে গালে ।

মা বেশ কড়া বন্ধু
মজার মোর বাপি,
চুপি চুপি বলি শোনো
আমার ঘোড়া বাপি।

আমি শিশু ভাবি তরু
মানুষ হতে চাই,
জীব সেবা শিব সেবা
দেখিয়ে দেব ভাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast